× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিড়ম্বনায় জর্জিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ২২:৫৮ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ০০:০৪ এএম

বিড়ম্বনায় জর্জিনা

সৌদি আরবে ভালো নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর সন্তানরা। চাইছেন না স্কুলে যেতে, মারধরের শিকারও নাকি হচ্ছেন সেখানে। সম্প্রতি এমন একটি খবর চাউর হয়েছিল গণমাধ্যমে। বিষয়টি ভালো লাগেনি পর্তুগিজ মহাতারকার বান্ধবী জর্জিনা রদ্রিগেজের। তিনি জানিয়েছেন, বাচ্চাদের নিয়ে এমন ঘটনায় তিনি বিব্রত। পুরো খবরটি ভুয়া জানিয়ে বলেছেন, রিয়াদে তারা ভালো আছেন।

আরও পড়ুন : সাবিনা-কৃষ্ণাদের হাতে ৫১ লাখ টাকা দিল বিসিবি

ইংলিশ ডেরা ছেড়ে সৌদিতে এসেছেন রোনালদো। খেলছেন দেশটির প্রো লিগের আল নাসর ক্লাবে। সিআর সেভেনের সঙ্গে তার সন্তানরাও পাড়ি জমিয়েছেন। পড়ছেন রিয়াদের স্কুলে। সেখানেই নাকি বাজে সময় কাটছে তাদের। এমন খবর নিয়ে হইচই পড়ার পর সামনে আসেন জর্জিনা। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে জানিয়ে দেন এসব খবর ভিত্তিহীন।

জলঘোলা খবরের ইতি টেনে জর্জিনা লেখেন, ‘স্কুলে সন্তানদের নিয়ে কিছু সংবাদমাধ্যম একেবারে ভুল খবর করেছে। আমার বাচ্চারা খুব ভালো স্কুল পেয়েছে। সেখানের সবাই ভীষণ পেশাদার। আমাদের সঙ্গেও খুব ভালো ব্যবহার করেন তারা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা