× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪০ বছর পর পদক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ২৩:৫২ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ২৩:৫৩ পিএম

৪০ বছর পর পদক

তিন যুগের বেশি সময় আগে স্কটল্যান্ডের ক্লাব অ্যাবারডিনকে ইউরোপিয়ান উইনার্স কাপ জিতিয়েছিলেন অ্যালেক্স ফার্গুসন। সংখ্যার হিসাবে শিরোপার সেই উদযাপন পেরিয়ে গেছে ৪০ বছর।

আরও পড়ুন : কিউইদের ক্যাপ্টেন ল্যাথাম, কোচ মুশতাক

দীর্ঘ এ সময়ে ফার্গুসনের নামের পাশে যোগ হয়েছে সম্মানসূচক স্যার উপাধি, বনেছেন প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের সেরা কোচ। এবার অ্যাবারডিনকে শিরোপা এনে দেওয়ার পুরস্কার পাচ্ছেন তখনকার কোচ স্যার ফার্গুসন। 

১৯৭৮ থেকে ১৯৮৬ পর্যন্ত অ্যাবারডিনের কোচ ছিলেন ফার্গুসন। তার হাত ধরে নিজেদের ইতিহাসের সেরা সাফল্য পায় ক্লাবটি। ১৯৮৩ সালের মে মাসে উইনার্স কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেয় তারা। জিতে নেয় শিরোপা।

উয়েফার তখনকার নিয়মে শুধু একাদশের ১১ জন ও বদলি নামা পাঁচ খেলোয়াড়কে পদক দেওয়া হয়েছিল। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাড়তি আরও ছয়টি পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওই তালিকায় প্রথমে আছে ফার্গুসনের নাম। বিয়ষটিতে উচ্ছ্বসিত কিংবদন্তি এই কোচ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা