× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিউইদের ক্যাপ্টেন ল্যাথাম, কোচ মুশতাক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ২৩:২১ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ২৩:৪৪ পিএম

কিউইদের ক্যাপ্টেন ল্যাথাম, কোচ মুশতাক

আইপিএলের প্রভাব পড়েছে নিউজিল্যান্ড দলে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে কিউইদের স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, টিম সাউদি, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল ও লকি ফার্গুসন। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজেও তারা ছিলেন। 

আরও পড়ুন : বেতন ইস্যুতে অনড় মেসি

সফরে কিউইদের বোলিং কোচ হিসেবে কাজ করবেন সাকলাইন মুশতাক। ব্ল্যাক ক্যাপদের স্পিনারদের পরামর্শ দেওয়ার দায়িত্ব থাকবে তার কাঁধে।  

টম ল্যাথামকে অধিনায়ক করে দেওয়া স্কোয়াডে নেই সম্ভাব্য সেরা স্কোয়াডের সাতজন। তারা সবাই ছুটি পেয়েছেন আইপিএলে খেলার কারণে। আইপিএল খেলতে যাওয়া উইলিয়ামসন ছিটকে গেছেন চোটের কারণে। ১৫ সদস্যের কিউই দলে নতুন মুখ বেন লিস্টার। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন কোল ম্যাকনকি।

পাকিস্তানে ২৬ এপ্রিল শুরু নিউজিল্যান্ডের ৫ ম্যাচের সিরিজ। এর আগে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। 

নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, চ্যাড বাওয়েস, ম্যাট হেনরি, রাচিন রবীন্দ্র, বেন লিস্টার, কোল ম্যাকনকি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়াং।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা