× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেতন ইস্যুতে অনড় মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ২২:৩৭ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ২২:৪২ পিএম

বেতন ইস্যুতে অনড় মেসি

মাঠের ফুটবলে দুঃসময় পিএসজির। অনিশ্চিত দলটির একাধিক তারকার ভবিষ্যৎ। মেসিকে রাখার ব্যাপারে একমত হলেও বেতন নিয়ে দোটানায় ক্লাবকর্তারা। মালিকপক্ষের চাওয়া দুর্দিনে বেতন কমিয়ে প্যারিসেই থেকে যাক রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী। প্যারিসে থাকতে আপত্তি নেই মেসিরও; তবে বেতন ইস্যুতে অবস্থান অনড়। স্পেন ও ফরাসি একাধিক গণমাধ্যম জানিয়েছে এমনটিই।

আরও পড়ুন : ১১ বলে ওভার

এদিকে মেসিকে পেতে মরিয়া যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি। আগ্রহ আছে মেজর সকার লিগে খেলা আরও বেশকিছু ক্লাবের। মেসিকে পেতে এই বিপুল পরিমাণ অর্থের জোগান মিলতে পারে লিগে খেলা ২৯টি ক্লাবের পক্ষ থেকেও। ক্লাবগুলো সবাই মিলে মেসির বেতনের টাকা দিতে আগ্রহী। পরে মেসি ঠিক করবেন ২৯ ক্লাবের মধ্যে কোন ক্লাবে খেলবেন তিনি। মিয়ামি ছাড়া সেই দৌড়ে রয়েছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও আটলান্টার নামও। রোনালদোর পর মেসিকে পেতে সৌদিও প্রস্তুত কাঁড়ি কাঁড়ি অর্থ ঢালতে।

এদিকে মেসির প্রাক্তন বার্সা সতীর্থ হেনরি মনে করেন, ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই বার্সায় ফিরবেন আর্জেন্টাইন মহাতারকা। তিনি বলেন, ‘পার্ক দ্য প্রিন্সেসে মেসির শেষ বাঁশি শোনা লজ্জাজনক, ১৩টি গোল এবং ১৩টি অ্যাসিস্টসহ এই মুহূর্তে সে দলের সেরা খেলোয়াড়দের একজন। তাকে আপনারা শিস দিতে পারেন না। ফুটবলের প্রতি ভালোবাসার জন্যই মেসিকে বার্সেলোনায় ফিরতে হবে। এটি তার একটি ইচ্ছা। কারণ যেমনটি করা উচিত ছিল সে তেমনিভাবে ক্লাবকে ছেড়ে যায়নি। বিদায় বেলায় তার কান্না আমাকে তাই বুঝিয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা