প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ২২:০৮ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ২২:১২ পিএম
আইপিএল মাতাতে তাদের জুড়ি নেই। করোনার পর নতুন করে আইপিএল ফেরার সঙ্গে ফিরেছেন তারাও। প্রতিটি বাউন্ডারি, ওভার বাউন্ডারি কিংবা উইকেটের পর নাচে-গানে দর্শকদের বিমোহিত করে রাখেন চিয়ারলিডাররা।
আরও পড়ুন : দিল্লির একাদশে নেই মুস্তাফিজ
তাদের ঘিরে দর্শকের আগ্রহও অনেক। তবে এই চিয়ারলিডারদের পেতে কম ধকল পোহাতে হয় না ফ্র্যাঞ্চাইজি মালিকদের।
বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, চিয়ারলিডার সরবরাহ করার জন্য অনেক সংস্থা রয়েছে। যারা বলিউডের বিভিন্ন ছবিতে আইটেম গানে বিদেশি এই তরুণীদের জোগান দিয়ে থাকে। তাদের সঙ্গে যোগাযোগ করলে চিয়ারলিডর মেলে আইপিএলেও। এসব চিয়ারলিডারের বেশিরভাগই আসে ইউক্রেন, রাশিয়া, নরওয়ে, আমেরিকার মতো দেশ থেকে।
যদিও অতীতে চিয়ারলিডারদের নিয়ে বহু বিতর্ক হয়েছে। কম বেতন দেওয়ার সঙ্গে কুপ্রস্তাব দেওয়ার মতো অভিযোগও আছে। তবে সেই বিতর্ক পাশ কাটিয়ে আবারও আইপিএল মাতাচ্ছেন চিয়ারলিডাররা। আর সেখানে চিয়ারলিডারদের পেছনে সবচেয়ে বেশি টাকা খরচ করছে কলকাতা নাইট রাইডার্স।