ডিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ০৭:৩১ এএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ০৭:৪০ এএম
আজ মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) গ্রুপ পর্বের সপ্তম রাউন্ডের খেলা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে শীর্ষে থাকা আবাহনী লিমিটেড লড়াই করবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। টুর্নামেন্টের অন্য ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) চার নম্বর মাঠে দ্বিতীয় স্থানে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ মোকাবিলা করবে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে।
আরও পড়ুন : ‘মেসিকে দুয়ো দুঃখজনক’
আর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তিনে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের। ম্যাচ সরাসরি উপভোগ করা যাবে বিসিবির ইউটিউব চ্যানেলে। ডিপিএলের আজকের তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।
টুর্নামেন্টের অষ্টম রাউন্ডের খেলা হবে ৫ এপ্রিল। পরের রাউন্ডের খেলাগুলো হবে ৭, ৮, ১০, ১১, ১৩, ১৪, ১৬ ও ১৭ এপ্রিল। প্রতিদিন খেলা হবে তিনটি। খেলা শুরু হবে সকাল ৯টায়।
ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ৬ ম্যাচে টানা ৬ জয়ে ১২ পয়েন্টের পুঁজি নিয়ে পয়েন্ট তালিকার সবার ওপরে রয়েছে আবাহনী লিমিটেড। সমান ম্যাচে সমান জয়ে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
তবে ছয় ম্যাচ খেলে ৫টিতে জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। হার মেনেছে মাত্র এক ম্যাচে। ১০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তিনে। তাদের সমান দশ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে চারে রয়েছে প্রাইম ব্যাংক। পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে রূপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপ।