× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মেসিকে দুয়ো দুঃখজনক’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ২৩:৩৮ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ২৩:৫৫ পিএম

 ‘মেসিকে দুয়ো দুঃখজনক’

আগেও কয়েকবার দুয়ো শুনেছেন। গতকাল মাইলফলক ছোঁয়ার ম্যাচেও ক্লাব সমর্থকদের রোষের মুখে পড়েছিলেন লিওনেল মেসি। অলিম্পিক লিওঁর বিপক্ষে মাঠে ঢোকা থেকেই মেসিকে কথা শোনাচ্ছিল দর্শকদের একটি অংশ। ম্যাচ শেষে সেটি বেড়ে গিয়েছিল বহুগুণে। দলের অন্যতম তারকাকে এমন দুয়ো দেওয়ার বিষয়টি মানতে পারেনি কোচ ক্রিস্তোফ গালতিয়েরের দল।

আরও পড়ুন : এক ম্যাচ জিতেই শিরোপায় চোখ কোহলির

ঘরের মাঠে সপ্তম হারের পর লিগ ওয়ান চ্যাম্পিয়নদের বস শুনিয়েছেন জয়ে ফেরার আশা। মেসি ও এমবাপের পাশাপাশি অন্যরা দায়িত্ব নিয়ে না খেললে ক্লাবের দুরবস্থা কাটবে না বলেও শঙ্কা জানিয়েছেন পিএসজি কোচ। 

মেসিকে দুয়ো দেওয়ার ব্যাপারটি দুঃখজনক জানিয়ে গালতিয়ের বলেছেন, ‘লিও এমন একজন খেলোয়াড়, যিনি দলকে অনেক কিছু দেয়। সে মৌসুমের প্রথম অংশে অনেক দিয়েছে। তাকে দুয়ো দেওয়ার বিষয়টি বাজে।’

আশাবাদী গালতিয়ের আরও বলেছেন, ‘পরিস্থিতি বদলের জন্য লিও ও এমবাপের অপেক্ষায় আছি। তবে তাদের চারপাশে খেলোয়াড়দের আরও দায়িত্ব নিতে হবে। আমরা লিও ও কিলিয়ানের থেকে সবকিছু আশা করতে পারি না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা