× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টমাস টুখেলের রঙিন অভিষেক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ২৩:২০ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ২৩:২৪ পিএম

টমাস টুখেলের রঙিন অভিষেক

বড় পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন টমাস টুখেল। বুন্দেসলিগায় শীর্ষ দখল কিংবা শিরোপা ধরে রাখার লড়াই- সব ছাপিয়ে কঠিন প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে নিজেকে প্রমাণের ম্যাচ ছিল সাবেক চেলসি কোচের। জুলিয়ান নাগেলসম্যানের হঠাৎ বিদায়ের পর বায়ার্নের ডাগআউটের দায়িত্ব নেওয়া টুখেলের মান রেখেছেন টমাস মুলাররা। শীর্ষ থেকে ম্যাচ শুরু করা ডর্টমুন্ডের বিপক্ষে লড়লেন সমানে সমান, শেষ পর্যন্ত ৪-২ গোলের জয়ে শীর্ষও পুনরুদ্ধার করেছে বাভারিয়ানরা।

আরও পড়ুন : নাইকিতে হালান্ড

বুন্দেসলিগায় টানা দশ ম্যাচ অপরাজিত থাকার পর আরেকটি তেতো হারের স্বাদ পেয়েছে বরুশিয়া। চলতি লিগে এটি তাদের তৃতীয় হার। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার লিগ ম্যাচে বড় জয়ে ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন দল। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে বরুশিয়া। 

নতুন কোচের অধীনে দাপুটে শুরু এনেছিল বায়ার্ন। ২৩ মিনিটের মাঝে এগিয়ে গিয়েছিল তিন গোলে। পঞ্চাশ মিনিটের মাঝে স্কোরবোর্ডে যোগ হয় চার গোল। খেলার শেষদিকে দুই গোল শোধ দেয় বরুশিয়া। তবে শিরোপায় চোখ রাখা দলটি ম্যাচে ফিরতে পারেনি।

শীর্ষ দখলের ম্যাচে ৪৮ শতাংশ বল দখলে রেখে ১৩টি শট নেয় বাভারিয়ানরা, গোলমুখে থাকে ৯টি। খেলার ১৩ মিনিটের মাথায় ভুল করে বসেন ডর্টমুন্ড গোলরক্ষক কোবেল। পাঁচ মিনিট পর ডি লিটের পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন মুলার। তারও পাঁচ মিনিট পর করেন জোড়া গোল।

দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাঝে লেরয় সানের সহায়তায় কোমান বল জড়ান জালে। ৭২ মিনিটে সফল স্পটকিকে ব্যবধান কমান এমরে কান। ৯০ মিনিটে আরেকটি গোল শোধ করে বরুশিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা