× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাইকিতে হালান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ২৩:০৪ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ২৩:১০ পিএম

নাইকিতে হালান্ড

কাড়াকাড়ি পড়বে স্বাভাবিক ছিল, পড়েছেও। অ্যাডিডাস, পুমা, নাইকি হয়ে আরও সব বড় প্রতিষ্ঠান নেমেছিল লড়াইয়ে। আর্লিং হালান্ডকে পণ্যদূত করতে শেষ পর্যন্ত জয়টি হয়েছে নাইকির। নরওয়েজিয়ান সেনসেশনের আগের পৃষ্ঠপোষকও ছিল ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক এই প্রতিষ্ঠান।

আরও পড়ুন : আইপিএল থেকে সরে দাঁড়ালেন সাকিব

২০২২ সালের জানুয়ারিতে শেষ হয়ে যায় হালান্ডের সঙ্গে নাইকির চুক্তি। এরপর অ্যাডিডাস, পুমার জুতা পরেও খেলেছিলেন ম্যানচেস্টার সিটির তারকা। নতুন করে আবারও ফিরলেন নাইকিতে। দুপক্ষের চুক্তিটা এবার হয়েছে ১০ বছরের। প্রতি বছর হালান্ড ট্যাকে ঢুকবে ২ কোটি ৩০ লাখ ইউরো; যা বর্তমান সময়ে পণ্যদূত হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ।

দুর্দান্ত মৌসুম পার করা সিটিজেনদের গোলমেশিনের সঙ্গে নাইকির চুক্তির খবরটি দিয়েছে ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট দ্য অ্যাথলেটিক। এই মুহূর্তে ফুটবলারদের মধ্যে পণ্যদূত হিসেবে হালান্ডের চেয়ে দামি চুক্তি আছে শুধু নেইমারের। পুমার দূত হিসেবে বছরে ২ কোটি ৬০ লাখ ইউরো পান নেইমার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা