প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১০:৪৩ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ১০:৪৯ এএম
লুসাইলে সোনালি ট্রফির সমীকরণ ততক্ষণে মিলিয়ে দিয়েছে আর্জেন্টিনা। অধীর আগ্রহে পুরস্কার বিতরণী মঞ্চের পাশে দাঁড়িয়ে লিওনেল মেসি ও তার দল। সবকিছু মিটে যাওয়ার পর আসল চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেওয়ার পালা।
আরও পড়ুন : মেসির মাইলফলক ছোঁয়ার ম্যাচে পিএসজির হার
তখন মেসিকে ডেকে নিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কিছু একটা ইশারা করলেন, মেসিও গিয়ে দাঁড়ালেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সামনে। বিশ্বকাপজয়ী তারকাকে পরিয়ে দেওয়া হলো বিস্ত, আরবদের সর্বোচ্চ সম্মানের পুরস্কার।
আলোচনা শুরু তখন থেকেই। দৈর্ঘ্য-প্রস্তে ছাপিয়ে সেটির পরিধিও ছড়িয়ে ছিল অনেকদূর। কেউ কেউ আর্জেন্টিনার জার্সির অবমাননাও দেখেছিলেন। কাতারের কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছিল, মূল্যবান বিস্ত মেসির সম্মানে পরানো হয়েছিল।
মেসি বা আর্জেন্টিনার পক্ষে সেটি নিয়ে কথা না উঠলেও বিশ্বকাপ ফাইনালের প্রায় শতদিন পর সেই ঘটনাকে টেনে নিয়েছেন সুইজারল্যান্ডের সাবেক তারকা ফুটবলার রামোন ভেগা। ২৭.২ নম্বর নিয়ম সামনে এনে তিনি দাবি করছেন নিয়ম ভেঙেছে ফিফা।