× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও কোচ বরখাস্ত করল চেলসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ০৩:২৯ এএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ১১:২১ এএম

আবারও কোচ বরখাস্ত করল চেলসি

মৌসুমে এখন পর্যন্ত দুজন কোচকে চাকরিচ্যুত করল চেলসি। গত বছর সেপ্টেম্বরে টমাস টুখেলকে বাদ দেওয়ার পর এবার বরখাস্ত হলেন গ্রাহাম পটার। সোমবার মধ্যরাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে হারের বৃত্তে ঘুরতে থাকা চেলসি।

আরও পড়ুন : উইন্ডিজও বাছাই পর্বে, বাংলাদেশ জিতলেই সরাসরি বিশ্বকাপে খেলবে দক্ষিণ আফ্রিকা

প্রিমিয়ার লিগের শীর্ষ দলটি বলেছে, ‘চেলসি জানাচ্ছে গ্রাহাম পটার ক্লাব ছাড়ছেন। এ মুহূর্তে ক্লাবের পরিবর্তন দরকার বলে তিনিও সম্মত হয়েছেন। তার অধীনে চেলসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে। তার অবদানের জন্য ধন্যবাদ।’

ব্রাইটন ও হোবের বস হিসেবে দুর্দান্ত করায় চেলসির ডাগআউটে আনা হয় পটারকে। ইংলিশম্যানের অধীনেও ধুঁকতে থাকে চেলসি। সবশেষ ঘরের মাঠে ২-০ ব্যবধানে হেরে টেবিলের ১১ নম্বরে নেমে গেছে দলটি।

পটারের জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ব্রুনো সাল্টার দায়িত্ব পালন করবেন। কয়েক দিন পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠার লড়াইয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়বে ব্লুজরা।

ইউরোপিয়ান সংবাদমাধ্যমের খবর, চেলসির পরবর্তী বসের তালিকায় আছেন দুজন—পিএসজির সাবেক বস মাউরিসিও পচেত্তিনো এবং সম্প্রতি বায়ার্ন মিউনিখ থেকে বরখাস্ত জুলিয়ান নাগেলসমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা