প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ০২:২০ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ১১:৩৮ এএম
নিউজিল্যান্ডের কাছে হার মেনে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়েছে শ্রীলঙ্কার। এবার বিশ্বকাপ খেলতে বাছাইয়ে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকেও। নেদারল্যান্ডসকে ১৪৬ রানে হারিয়ে ক্যারিবিয়ানদের সরাসরি বিশ্বকাপ স্পট থেকে সরিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন : কোহলি-ডু প্লেসিসের ব্যাটিং ঝলকে বিধ্বস্ত মুম্বাই
তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ডাচদের বিপক্ষে জিতেও ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়নি প্রোটিয়াদের। এখন আফ্রিকান দলটি তাকিয়ে থাকবে বাংলাদেশের দিকে।
এখন দক্ষিণ আফ্রিকার সামনে শত্রু কেবল আয়ারল্যান্ড। আইরিশদের হাতেই কেবল রয়েছে প্রোটিয়াদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ। আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ জিতলেই শেষ হাসি হাসবে ইউরোপের দলটি। আর সেটি হলে বাছাই পর্ব খেলতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
আয়ারল্যান্ড সফরে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। সিরিজে একটি ম্যাচ টাইগাররা জিতলেই সরাসরি বিশ্বকাপের মূল পর্বে পা রাখবে দক্ষিণ আফ্রিকা। সেটা হলে বাছাই পর্ব খেলবে আইরিশরা।
জোহানেসবার্গে শুরুতে ব্যাট করতে নেমে এইডেন মার্করামের সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ৩৭০ রানের বিশাল স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। ম্যাচসেরা মার্ক রাম ১৭৫ ও ডেভিড মিলার এনে দেন ৯১ রান।
পিঙ্ক ডে ওয়ানডেতে সিসান্দা মাগালা একাই নেন ৫ উইকেট। ফলে ৩৯.১ ওভারে ২২৪ রানেই গুটিয়ে গেছে নেদারল্যান্ডসের ইনিংস। মুসা আহমেদ ৬১, ম্যাক্স ও’ডাউড ৪৭ ও স্কট এডওয়ার্ডস ৪২ রান যোগ করেন।