× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোহলি-ডু প্লেসিসের ব্যাটিং ঝলকে বিধ্বস্ত মুম্বাই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ০১:৩৮ এএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ১১:০৮ এএম

কোহলি-ডু প্লেসিসের ব্যাটিং ঝলকে বিধ্বস্ত মুম্বাই

প্রথম ম্যাচ খেলতে নামলেই কেন যেন খেই হারিয়ে ফেলে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই ফের ধরাশায়ী হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ফাফ ডু প্লেসিস-বিরাট কোহলির ব্যাটিং তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে রীতিমতো ক্যাপ্টেন রোহিত শর্মার দল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে মুম্বাই হার মেনেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। এ নিয়ে আইপিএলে টানা ১১ আসরে প্রথম ম্যাচে হার মানল রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন : বেনজেমার সাত মিনিটের হ্যাটট্রিক ঝলকে রিয়ালের গোল উৎসব

এম চিন্বাস্বামী স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭১ রানের পুঁজি গড়ে মুম্বাই। ৮৪* রান নিয়ে অপরাজিত থেকে যান তিলক ভার্মা।

জবাবে ম্যাচসেরা ডু প্লেসিস ও কোহলির জোড়া ফিফটিতে ২২ বল হাতে রেখেই জয় তুলে নেয় বেঙ্গালুরু। ১৬.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্য ১৭২ রানের স্কোর ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

ডু প্লেসিস ৭৩ রান নিয়ে সাজঘরে ফিরলেও ৮২* রানে অপরাজিত থেকে যান ক্যাপ্টেন কোহলি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা