× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনজেমার সাত মিনিটের হ্যাটট্রিক ঝলকে রিয়ালের গোল উৎসব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ২৩:৫৫ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ১২:০৩ পিএম

বেনজেমার সাত মিনিটের হ্যাটট্রিক ঝলকে রিয়ালের গোল উৎসব

নিজেদের মাঠে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছেন করিম বেনজেমা। সাত মিনিটের মধ্যে উপহার দিয়েছেন দুরন্ত এক হ্যাটট্রিক। ফরাসি সুপারস্টারের হ্যাটট্রিক ঝলকে গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন : আল নাসরে রোনালদো বরণ

লা লিগার লড়াইয়ে সান্টিয়াগো বার্নাব্যুতে অতিথি প্রতিপক্ষ ভ্যালাদোলিদকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ২২তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো। সাত মিনিট বাদে গোলের দেখা পান বেনজেমা। পরে ৩২তম ও ৩৬তম মিনিটে আরও দু'গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি এ তারকা।

লড়াইয়ের ৭৩তম মিনিটে গোল ব্যবধান ৫-০ তে নিয়ে যান মার্কো অ্যাসেনসিও। পরে ইনজুরি টাইমের প্রথম মিনিটেই ষষ্ঠ গোল এনে দেন লুকাস ভাজকুয়েজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা