× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল নাসরে রোনালদো বরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ২৩:৩৯ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ০০:০২ এএম

আল নাসরে রোনালদো বরণ

তিনি যখন ক্রিশ্চিয়ানো রোনালদো তখন তাকে বরণ করে নিতে কোনো উপলক্ষ লাগে না! তবে এবারের ফেরাটা অন্যরকম। রীতিমতো একটা রেকর্ড সঙ্গী করে পা রাখলেন সৌদি আরবে। তার ক্লাবও দলের সেরা তারকাটিকে বরণ করে নিয়েছে রাজকীয় কায়দায়। রোনালদো ফিরেছেন তার ক্লাব আল নাসরে। কেক কেটে স্বাগত জানানো হয় সিআর সেভেনকে।

আরও পড়ুন : আবাহনীর দিনে হাসল সিটি-শাইনপুকুর

জাতীয় দলের হয়ে অনন্য কীর্তি গড়ে পা রেখেছেন সৌদি আরবে। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন রোনালদোর। পর্তুগালের জার্সিতে ইউরো বাছাইয়ের ম্যাচে লিচটেনস্টেইনের বিপক্ষে খেলতে নেমেই রেকর্ড গড়েন তিনি। 

জাতীয় দলের হয়ে রেকর্ড ১৯৭তম ম্যাচ খেলার দিনে জোড়া গোল করেন রোনালদো। এরপর লুক্সেমবার্গের বিপক্ষে খেলতে নেমেও জোড়া গোল পেয়েছেন। জাতীয় দলের জার্সিতে তখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলা কুয়েতের বদর আল মুতাওয়াকে পেছনে ফেললেন রোনালদো। 

এই রেকর্ড গড়ে ফেরা সিআর সেভেনকে বরণ করে নিল আল নাসর। খবরটা খোদ রোনালদোই দিলেন ইনস্টাগ্রামে। তিনি লিখলেন, ‘আন্তর্জাতিক ফুটবলার হিসেবে আমার সবচেয়ে বেশি ম্যাচ খেলার অর্জনকে উদযাপন করার জন্য আল নাসর ও আমার সতীর্থদের ধন্যবাদ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা