প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১৪:২৭ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ১৭:১৮ পিএম
মারা গেছেন ভারতের সাবেক অলরাউন্ডার সেলিম দুরানি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
আজ রবিবার সকালে গুজরাটের জামনগরের বাড়িতে তার মৃত্যু হয়। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গত জানুয়ারিতে ঊরুর হাড় ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার করা হয়েছিল।
আরও পড়ুন:
আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেছিলেন দুরানি। পরবর্তীতে গুজরাটে চলে আসেন। বেড়ে ওঠেন ভারতেই। সেলিম দুরানি প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি অর্জুন পুরস্কারে ভূষিত হন। ইংল্যান্ডের বিপক্ষে ১৯৬১-৬২ টেস্ট সিরিজে তার পারফরম্যান্স নজর কেড়েছিল।
ভারতের হয়ে ২৯টি টেস্ট খেলে ১২০২ রান ও ৭৪টি উইকেট নিয়েছিলেন সেলিম।