× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইরিশদের হারানোর কিছু নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ২২:৫৫ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ২২:৫৭ পিএম

আইরিশদের হারানোর কিছু নেই

ওয়ানডে পর টি-টোয়েন্টি সিরিজও হেরেছে আয়ারল্যান্ড। শুধু হার নয়, দেখেছে বাংলাদেশের আগ্রাসী ক্রিকেটও। বাংলাদেশের কাছে সিরিজ হারের পর আইরিশ পেসার মার্ক অ্যাডায়ার জানান, বাংলাদেশের কাছে হারের পর তাদের হারানোর কিছু নেই। তার মতে, টাইগাররা বড় দল।

আরও পড়ুন - দিল্লির ১৬ জনের দলেও জায়গা হয়নি মুস্তাফিজের

টি-টোয়েন্টি সিরিজে হার নিশ্চিত হয়েছিল এক ম্যাচ আগেই। গতকাল আইরিশদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই ছিল। বাংলাদেশকে খোলসবন্দি করে ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে আয়ারল্যান্ড। ম্যাচ শেষে মার্ক অ্যাডায়ার সরাসরিই বলেছেন, পাওয়ার প্লে পার্থক্য গড়ে দিয়েছে। তার ভাষ্য, ‘আমার মনে হয় পাওয়ার প্লেতে উইকেট নেওয়াটাই বড় পার্থক্য হয়ে দাঁড়িয়েছে। আজকের (গতকাল) ম্যাচটা তাদের জন্য ব্যাটিং লাইনআপ পরখ করে নেওয়ার দিন ছিল।’

ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার দুই দল মুখোমুখি হবে টেস্টে। ক্রিকেটের অভিজাত ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে খেলার আগে অ্যাডায়ার স্পষ্ট করেই জানিয়ে দেন, এখানে তাদের হারানোর কিছু নেই। তারা ভালো ক্রিকেট খেলার জন্যই মাঠে নামবে। তিনি বলেন, ‘এটা ভিন্ন ফরম্যাট। ভিন্ন জায়গায় খেলা হবে। আমরা এখনও টেস্ট ওইভাবে খেলতে পারিনি, তাই আমাদের আসলে হারানোর কিছু নেই। আমরা নিজেদের ব্র্যান্ডের ক্রিকেটটাই খেলতে চাই।’

আগামী ৪ এপ্রিল প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামবে আয়ারল্যান্ড। এর আগে দুই দল সীমিত ওভারে মুখোমুখি হলেও সাদা পোশাকে কখনও খেলেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা