× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ২২:৩৪ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ১২:০৩ পিএম

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

মাহফুজুর রহমান স্পিন ভেলকিতে ছিনিয়ে নেন ৬ উইকেট। তার স্পিন বিষে নীল হয়ে অল্প পুঁজিতেই আটকে যায় আফগানরা। পরের কাজটা ব্যাটাররা সেরেছেন দাপটের সঙ্গেই। আর তাতেই অনূর্ধ্ব ১৯ ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে দেশের যুবারা। 

আবুধাবির টলারেন্স ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রানের পুঁজি গড়ে আফগানিস্তান। আফগানদের হয়ে ফিফটি হাঁকান মোহাম্মদ হারুন খান। সাজঘরে ফেরার আগে ৬২ বলে ৭ বাউন্ডারিতে খেলেন ৬৫ রানের দারুণ এক ইনিংস।

আরও পড়ুন : ‘মেসির জন্য জীবন দিতে পারে সতীর্থরা’

বল হাতে ঝলক দেখিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। স্পিন জাদুতে ২৯ রান খরচায় একাই শিকার করেছেন তিনি ৬ উইকেট।

জবাবে ২৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। ৪৩ রান এনে দেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। জিসান আলমের ৩৫ রানের সঙ্গে ২২ রান যোগ করেন আরিফুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা