× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেদার যাদবের স্বস্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ২৩:০৯ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ২৩:১২ পিএম

কেদার যাদবের স্বস্তি

গতকাল বাড়ির সামনে থেকে নিখোঁজ হন ভারতীয় ক্রিকেটার কেদার যাদবের বাবা মহাদেব যাদব। মহাদেব মানসিক রোগ ডিমেনশিয়াতে ভোগার কারণে তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে পুরো পরিবার। পরে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সবার কাছে সাহায্যের প্রার্থনা করেন কেদার। পুলিশের কাছেও সহযোগিতা চান তিনি। এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই খোঁজ পাওয়া যায় তার বাবার। পরে স্বস্তি ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান তিনি।

এর আগে সোমবার পুনের কোঠরূড় এলাকায় পালাডিয়াম সিটিতে বাড়ির সামনে থেকে নিখোঁজ হন মহাদেব। এ সময় নিরাপত্তারক্ষীদের ভুল বুঝিয়ে বেরিয়ে যান তিনি। পরে বাড়ির সামনে থেকে একটি অটো ধরে আর ফেরেননি। তারপর থেকে মোবাইল বন্ধ ছিল তারা। কেদার বিষয়টি পুলিশকে জানালে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা। পরে আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে মঙ্গলবার উদ্ধার করা হয় তাকে। অতীতেও বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটনা রয়েছে তার।

আরও পড়ুন : ব্যস্ত সাকিব

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা