× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যস্ত সাকিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ২৩:০০ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ২৩:০১ পিএম

ব্যস্ত সাকিব

সাকিব আল হাসানের কি বিশ্রাম প্রয়োজন হয় না- এমন জিজ্ঞাসা মনে আসতেই পারে। সাম্প্রতিক সময়ে ব্যস্ত সাকিবকেই যে নজরে পড়ে বেশি। চট্টগ্রামে আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়া সাকিবের সেখানেও নেই ফুরসত। দলের অন্য ক্রিকেটাররা যখন ফুরফুরে মেজাজে অনুশীলন কিংবা হোটেলে সময় কাটাচ্ছেন, সাকিব তখন ব্যস্ত বিজ্ঞাপনের শুটিংয়ে।

আইরিশদের বৃষ্টি আইনে ২২ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ দারুণভাবে শুরু করা টাইগারদের গতকাল মঙ্গলবার ছিল না বাধ্যতামূলক অনুশীলন। ক্রিকেট থেকে খানিক বিশ্রামের সময় কাল দুপুরেও ব্যস্ত ছিলেন সাকিব। বন্দর নগরীর সিআরবিতে শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার সিরিজের ফাঁকে বের হওয়ায় সংবাদের শিরোনাম হয়েছিলেন। 

আরও পড়ুন : আইপিএলে স্মিথের ভূমিকা নিয়ে ধোঁয়াশা

সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও শোরুমের উদ্বোধন করেছিলেন সাকিব। ইংলিশদের বিপক্ষে ম্যাচ খেলার ফাঁকেই এক দিনের ঝটিকা সফরে নিজের গ্রামের বাড়ি মাগুরাতেও গিয়েছিলেন। এরপর ঢাকাতে ভার্সিটির সমাবর্তন, বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া- মোদ্দা কথা সাকিব মূলত ব্যস্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা