× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুমিনুলের ৭৫, পিনাক ঘোষের ৭৯

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ১৫:৩৭ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৩ ১৫:৪৯ পিএম

মুমিনুলের ৭৫, পিনাক ঘোষের ৭৯

ডিপিএলের চতুর্থ রাউন্ডে গতকাল দ্বিতীয় জয়ের দেখা পেল অগ্রণী ব্যাংক। বিকেএসপির চার নম্বর মাঠে সিটি ক্লাবকে ১৮ রানে হারিয়েছে। অন্যদিকে ফতুল্লায় ঢাকা লিওপার্ডসের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে রূপগঞ্জ টাইগার্স। চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ, শেখ জামাল ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

অগ্রণী ব্যাংক-সিটি ক্লাব

বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে অগ্রণী ব্যাংকের শুরুটা ভালো ছিল না। ওপেনার আজমির আহমেদের ৮৯ রানের পাশাপাশি মার্শাল আইয়ুব ৬২ ও আজিম নাজির কাজী করেন ৬৬ রান। তাদের ব্যাটে ভর করে ২৯১ রানের সংগ্রহ পায় অগ্রণী ব্যাংক। সিটি ক্লাবের হয়ে রবিউল হক চারটি ও তৌফিক আহমেদ তিন উইকেট নেন।

আরও পড়ুন : প্রেমে আর ভুল নয়: ধাওয়ান

জবাবে মিডল অর্ডারে সিটি ক্লাবের শুরুটা ভালো ছিল। তৌফিক খান তুষার, শাহরিয়ার কমল, রাফসান আল মাহমুদের হাফসেঞ্চুরিতে জয়ের কাছাকাছি যায় সিটি। শেষ পর্যন্ত ধরে খেলতে পারার ব্যর্থতায় অগ্রণীর কাছে হেরেছে ১৮ রানে। এবারের আসরে এটাই অগ্রণী ব্যাংকের প্রথম জয়।

সংক্ষিপ্ত স্কোর

অগ্রণী ব্যাংক : ৫০ ওভারে ২৯১/৮ (আজমির ৮৯, মার্শাল ৬২, আজিম ৬৬; রবিউল ৪/৬৩, তৌফিক আহমেদ ৩/৫৭, আসিফ হাসান ১/৩১)

সিটি ক্লাব : ৫০ ওভারে ২৭৩/৯ (তৌফিক খান ৫৯, শাহরিয়ার ৫১, রাফসান ৫৩, আসিফ আহমেদ ৪৬; আরাফাত ১/৫৯, শরিফউল্লাহ ৩/৩৫, এনামুল ২/৪৫)

ফল : অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ১৮ রানে জয়ী 

রূপগঞ্জ টাইগার্স-ঢাকা লিওপার্ডস

ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ঢাকা লিওপার্ডসের শুরুটা ভালো ছিল। ওপেনার পিনাক ঘোষের ৭৯ ও তিনে নামা জেমের ৪৭ রানে ভর করে সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৪৮। মুকিদুল ইসলাম মুগ্ধ, আলাউদ্দিন বাবু ও নাঈম ইসলাম দুটি করে উইকেট নেন।

জবাবে রূপগঞ্জ টাইগার্স শুরু থেকেই ছিল ধারাবাহিক। জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের ৭৫ রান ও আমানদ্বীপ খারের ৫১ রানে ভর করে সহজেই জয় নিশ্চিত করে রূপগঞ্জ টাইগার্স। ঢাকা লিওপার্ডসের হয়ে ৩ উইকেট নেন সালাউদ্দিন শাকিল।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা লিওপার্ডস : ৫০ ওভারে ২৪৭/৮ (পিনাক ৭৯, জাকিরুল ৪৭, মইন ৩৬; মুকিদুল ২/৪৩, আলাউদ্দিন ২/৬১, সানজামুল ১/৩৯, নাঈম ইসলাম ২/৩২, ইয়াসিন ১/৪০)

রূপগঞ্জ টাইগার্স : ৪৯.২ ওভারে ২৪৯/৫ (ইমতিয়াজ ৪১, মুমিনুল ৭৫, নাঈম ইসলাম ৪০, আমানদিপ ৫১*; সালাউদ্দিন ৩/৪৩, মইন ১/৩৩)

ফল : রূপগঞ্জ টাইগার্স ৫ উইকেটে জয়ী


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা