প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ২২:০৫ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৩ ২২:০৯ পিএম
মানবতা এবং মানুষের জন্য শহিদ আফ্রিদির ভান্ডার যেন সব সময় খোলা। অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার তারকা। শুধু অসহায়দের নয়, সতীর্থদেরও নানাভাবে সাহায্য করেছেন আফ্রিদি, এখনও করে যাচ্ছেন। পাকিস্তানের সাবেক ব্যাটার ইমরান নাজির জানিয়েছেন, একবার তার চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা দিয়েছিলেন আফ্রিদি।
পাকিস্তানের এক সময়ের ওপেনার চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে নাজির বলেছেন, ১০ বছর আগে তার শরীরে পারদ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। নিজের অর্জিত সম্পদ খরচের পর অসহায় হয়ে পড়লে তাকে উদ্ধার করেন আফ্রিদি।
আরও পড়ুন : কেইন কীর্তি
নাজির বলেছেন, ‘চিকিৎসা করাতে জীবনের সব সঞ্চয় শেষ হয়ে গিয়েছিল। শেষ বেলায় আফ্রিদি আমাকে সাহায্য করে। আমার কাছে কিছু ছিল না। আফ্রিদি এক দিনের মধ্যে আমার চিকিৎসককে টাকা পাঠায়। সেই সঙ্গে বলে দেয় যত খরচ হওয়ার হোক, আমি যেন সুস্থ হয়ে উঠি।’