প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ২১:০৬ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৩ ২১:০৮ পিএম
অবশেষে দীর্ঘ ৬ দশকের জয় খরা কেটেছে ইংল্যান্ডের। ইতালির মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সবশেষ ১৯৬১ সালে জয় পেয়েছিল ইংল্যান্ড। অবশেষে হ্যারি কেইনের নেতৃত্বে ফের জয় পেয়েছে ইংলিশরা। বিশ্বকাপে পেনাল্টি মিসের হতাশা ঝেড়ে এদিন নতুন রেকর্ড গড়েছেন কেইন। নেপলসের দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে ২-১ গোলে জিতেছে ইংল্যান্ড।
আরও পড়ুন : মঈন আলি মুসলিমদের প্রতিবাদী কণ্ঠস্বর
এদিন শেষদিকে ১০ জনের দল নিয়ে খেলছে ইংল্যান্ড। ডেকলান রিসের গোলে শুরুতেই এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কেইন। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমান মাতেও রেতেগি। তবে শেষ পর্যন্ত জয় পেয়েছে ইংলিশরা। তাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গত আসরের ফাইনালে ইতালির বিপক্ষে হেরে শিরোপার স্বপ্নভঙ্গের প্রতিশোধ নেওয়া হয়েছে ইংলিশদের। এদিন স্পটকিকে গোল করে ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন কেইন। ৮১ ম্যাচে তার গোলসংখ্যা ৫৪। আগে এই রেকর্ডটি ছিল ইংল্যান্ডের সাবেক তারকা ওয়েইন রুনির, ৫৩ গোল।