× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হজে সানিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১২:৪৮ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৩:১২ পিএম

হজে সানিয়া

গত মাসেই টেনিসকে বিদায় জানিয়েছিলেন সানিয়া মির্জা। এরপর মেয়েদের আইপিএলে মেন্টরের ভূমিকায় দায়িত্ব সামলেছেন আরসিবির। এবার তিনি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ছেলে ও বাবা-মা-বোন ও অন্য আত্মীয়স্বজন নিয়ে পৌঁছেছেন সৌদি আরবে। বিষয়টি সানিয়া তার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের জানিয়েছেন। তবে এ নিয়েও তাকে সমালোচিত হতে হচ্ছে।

ইনস্টাগ্রামের ওই ছবিতে সানিয়াকে মাথা থেকে পা অবধি ঢাকা অবস্থায় দেখা গেছে। এ সময় সানিয়ার সঙ্গে সবাইকে দেখা গেলেও ছিলেন না তার স্বামী শোয়েব মালিক, যা নিয়ে ট্রলে মজেছেন নেটিজেনরা।

আরও পড়ুন : জামালদের সামনে সিশেলস

ওই পোস্টের কমেন্টে অনেকেই মন্তব্য করেছেন, ‘আপনার স্বামী শোয়েব মালিক কোথায়?’ অনেকেই বলতে শুরু করেছেন, ‘তাহলে কি ডিভোর্সের গুঞ্জন সত্যি!’ তবে এসব নিয়ে ভাবছেন না তিনি। আপাতত আল্লাহকে সন্তুষ্টির আশায় হজব্রত পালনেই সব মনোযোগ তার। যা নিয়ে সানিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা