× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালদের সামনে সিশেলস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১২:২৬ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১২:৩৫ পিএম

জামালদের সামনে সিশেলস

ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তুতিই নিয়ে রেখেছিল বাফুফে। আসার কথা ছিল ব্রুনাই দারুস সালামের। কিন্তু শেষ মুহূর্তে তারা বাংলাদেশ সফরে আসতে অস্বীকৃতি জানায়। যে কারণে সিশেলসের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজই খেলতে হচ্ছে বাংলাদেশকে। সৌদি আরবে অনুশীলন শেষে আজ মাঠের লড়াইয়ে নামছেন জামাল ভূঁইয়ারা। 

সিলেটে সিশেলসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শুরু হবে বিকাল পৌনে ৪টায়। দুদলের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি। র‌্যাঙ্কিংয়ে আফ্রিকান প্রতিপক্ষ লাল-সবুজের প্রতিনিধিদের চেয়ে সাত ধাপ পিছিয়ে (১৯৯)। এমন দলের বিপক্ষে স্বাভাবিকভাবে জয়ের স্বপ্ন বুনছেন স্বাগতিকরা। তবে আছে অজানা শঙ্কাও। তুলনামূলক দুর্বল দল সিশেলসের বিপক্ষে জিততে না পারলে সেটা হবে দলের জন্য অস্বস্তিকর। সেই মানসিক চাপটা ঠিকই টের পাচ্ছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা।

আরও পড়ুন : ইব্রার সুইডেনকে হারিয়ে লুকাকুর গর্ব

তারপরও জয়ে চোখ রাখছেন কোচ কাবরেরা বলেন, ‘দেশের মাটিতে খেলতে আমরা উন্মুখ হয়ে আছি। তবে ম্যাচটা চ্যালেঞ্জিং হবে। সিশেলস অপেশাদার দল না অন্য কিছু, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা যে ভালো দল এবং ভালো খেলতে পারি, সেটা দেখাতে হবে। আমাদের ধারাবাহিক হতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা