× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইব্রার সুইডেনকে হারিয়ে লুকাকুর গর্ব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১২:২০ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১২:৪০ পিএম

ইব্রার সুইডেনকে হারিয়ে লুকাকুর গর্ব

কাতার বিশ্বকাপে দুর্দান্ত বেলজিয়ামকে থামতে হয়েছিল শুরুতেই। সোনালি প্রজন্মের শেষের শুরুতে সুইডেনের বিপক্ষে নতুন এক দল নিয়ে নেমেছিল বেলজিয়ানরা। বয়সকে তুবড়ি মেরে উড়িয়ে দেওয়া জ্লাতান ইব্রাহোমোভিচের ফেরাকে আড়াল করে দিয়েছেন রোমেলো লুকাকু। দুর্দান্ত হ্যাটট্রিকে দলকে ৩-০ গোলে জিতিয়ে ২৯ বর্ষী ফরোয়ার্ড বলেছেন, এমন লড়তে পেরে তিনি গর্বিত।

হাঁটুর চোট কাটিয়ে ফেরার ম্যাচে তেমন কিছু করতে পারেননি ইব্রাহিমোভিচ। ৮ মাস মাঠের বাইরে থাকা ইব্রা নামেন ৭৩ মিনিটে, তবে দলকে হারের থেকে রক্ষা করতে পারেননি। ঘরের মাঠে সেভাবে লড়তে পারেনি তার দলও। ইউরো বাছাইয়ের ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচে স্টকহোমে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে দুর্দান্ত বেলজিয়াম। 

হ্যাটট্রিকে রাত রাঙান লুকাকুর মতে বর্তমান বেলজিয়াম নতুনের শুরু, নতুনদের নিয়ে শুরু, ‘ম্যাচে সব কিছুই নিখুঁত ছিল। সতীর্থদের কৃতিত্ব দিতেই হবে, কারণ প্রায় নতুন এক দল নিয়ে নেমেছি আমরা এবং একদম নতুনভাবে শুরু করেছি।’

আরও পড়ুন: এমবাপের ইচ্ছে পূরণ

ইব্রারা ঘরের মাঠে খুব শক্তিশালী, সেই বিষয়টি সামনে এনেছেন লুকাকু। ২৯ বর্ষী তারকা ফরোয়ার্ড নিজেদের আদান-প্রদান নিয়ে গর্বিতও, ‘যে দল দেশের মাঠে খুব বেশি ম্যাচ হারে না, তাদের বিপক্ষে এমন একটি ফল পাওয়া- এমন পারফরম্যান্স দেখালে নিজেদের নিয়ে গর্ব করাই উচিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা