× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতকে হারিয়ে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ২২:০৪ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ২২:১৪ পিএম

ভারতকে হারিয়ে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ

আগের ম্যাচে রাশিয়ার কন্যাদের কাছে হেরে গিয়েছিল বাঙালি কন্যারা। এবার জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। নারী সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে প্রতিবেশী ভারতকে হারিয়ে দিল ১-০ গোলে। কিন্তু জয়টা ধরা দিয়েছে আত্মঘাতী গোলে। আখিলা রাজন বলে মাথা ছুঁয়ে নিজেদের জালে জড়িয়ে দিলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশের মেয়েরা সাধারণত দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষের বিপক্ষে খেলতে অভ্যস্ত। যেটা প্রমাণ হলো আরও একবার। আগের ম্যাচে রুশ কন্যাদের পেয়ে খেই হারিয়ে ফেলেছিল দেশের মেয়েরা। স্নায়ুচাপে ভুগে গোলই আদায় করে নিতে পারেনি। ইউরোপিয়ান ‘শত্রু’র বিপক্ষে প্রথমবার মাঠে নেমেই জয়ের ট্র্যাক থেকে ছিটকে যায় কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। 

আরও পড়ুন : সাকিবের জন্মদিন, জানতেনই না পাপন

এ ম্যাচে ভারতকে পেয়েই নিজেদের চেনা রূপে ফেরে বাংলাদেশের মেয়েরা। দাপট দেখাল পুরো মাঠে। হারিয়ে দিল চিরচেনা ভারতকে। ফিরল জয়ের ধারায়। প্রতিবেশীদের হারিয়ে হারানো ফর্ম আর আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। ভেন্যু কিন্তু সেই একই- বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম। এই মাঠেই রাশিয়াকে পেয়ে ছন্দই খুঁজে বেরিয়েছে দেশের মেয়েরা। আর আজ সেই মাঠেই ভাঙল ভারতের মেয়েদের হৃদয়।

প্রথমার্ধ থেকে যায় গোলশূন্য। বিরতির পরও একইভাবে এগিয়ে যেতে থাকে ম্যাচ। শেষ দিকে বাংলাদেশ পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলের দেখা। লড়াইয়ের ৭৪ মিনিটে মেলে একমাত্র জয়সূচক গোলটি। নাদিয়া থ্রোইন করে। পরে পূজার কাছ থেকে পাস পেয়ে মারে ক্রস শট। বক্সে থাকা আখিলা রাজন মাথা ছুঁয়ে বল নিজেদের জালে জড়িয়ে দিলে ভাঙে ম্যাচের ডেডলক। লিড পায় বাংলাদেশ। পরে আর কোনো গোল না হওয়ায় জয়ে ফেরার স্বস্তি সঙ্গী করে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা