× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবের জন্মদিন, জানতেনই না পাপন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ১৯:২৮ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ১৯:৪২ পিএম

সাকিবের জন্মদিন, জানতেনই না পাপন

নিজের ৩৬তম জন্মদিনে মহতী উদ্যোগ নিয়ে এসেছেন সাকিব আল হাসান। তার ক্যানসার ফাউন্ডেশন ’সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন’-এর পথচলা শুরু হয়েছে আজ। রাজধানীর একটি হোটেলে এই ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।

সাকিবের এই ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সঙ্গে এসেছিলেন নির্বাচক হাবিবুল বাশারসহ সাবেক-বর্তমান অনেক ক্রিকেটারই। 

আরও পড়ুন : আরো ভালো করতে চান হাসান

সেখানে শুভেচ্ছা বক্তব্যে পাপন জানান, আজ যে সাকিবের জন্মদিন তা তিনি জানতেনই না! বোর্ড সভাপতির কথা, 'আজকে সাকিবের জন্মদিন, আমি জানতামই না এটা। আমার জানা উচিত ছিল, তবে আমি জানতাম না। এই দিনে এ ধরনের অনুষ্ঠান করার চেয়ে ভালো কিছু আর হতেই পারত না।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা