× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরো ভালো করতে চান হাসান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ১৮:০৬ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ১৮:০৮ পিএম

আরো ভালো করতে চান হাসান

সিরিজের প্রথম ওয়ানডের একাদশে ছিলেন না হাসান মাহমুদ। দ্বিতীয় ম্যাচে সুযোগ পেলেও বৃষ্টির বাগড়ায় বোলিং করা হয়নি। তৃতীয় ওয়ানডেতে এসে যখন সুযোগ মিলল, তখন হাসানের পকেটে পাঁচ উইকেট। ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর সবার কাছে কৃতজ্ঞ তিনি। উন্নতির পেছনে কোচ অ্যালান ডোনাল্ডের অবদানের কথা আলাদা করে উল্লেখ করেছেন।

হাসান বলেন, ‘সবার কাছে কৃতজ্ঞ। পারফরম্যান্স করতে পেরে আমি খুশি।’ উইকেট ও পরিবেশ পেসারদের পক্ষে ছিল সেটাও জানান, ‘আবহাওয়া ও পরিবেশ পেসারদের ভালো সাহায্য করেছে। এখানে বোলিং উপভোগ করেছি।’

আরও পড়ুন : মাঠে নেমেই তামিমের সেঞ্চুরি

বোলারদের উন্নতিতে বোলিং কোচ ডোনাল্ডের অবদানের কথা স্বীকার করে বলেন, ‘আমাদের উন্নতিতে দারুণ ভুমিকা রেখেছেন অ্যালান ডোনাল্ড। পাশাপাশি নিয়মিতই বোলাররা উন্নতি করছে। নতুন বলে ভালো করতে ও লেন্থ ধরে রাখতে কাজ করছি। আশা করি আরও ভালো করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা