× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাঠে নেমেই তামিমের সেঞ্চুরি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ১৮:০২ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ১৮:০৮ পিএম

মাঠে নেমেই তামিমের সেঞ্চুরি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএলে) মোহামেডানের বিপক্ষে খেলতে নেমে সেঞ্চুরির দেখা পেয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের তামিম ইকবাল।

গতকাল সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে শনিবার (২৪ মার্চ) সকালে নারায়াণগঞ্জে যোগ দেন দলের সঙ্গে। তাতেই বাজিমাত। তুলে নেন সেঞ্চুরি। তামিম তামিমের সঙ্গে রাতে ফিরে খেলতে নেমেছিলেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী চৌধুরীও। 

আরও পড়ুন : মেয়েদের জয়ে ফেরার লড়াই

নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে মাত্র ১৯৯ রানে অলআউট হয় মোহামেডান। রান তাড়া করতে নেমে তামিমের সেঞ্চুরিতে ৪২.১ ওভারে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক। 

ছোট লক্ষ্যে খেলতে নেমে তামিম অবশ্য খেলেছেন ধীরগতিতে। সেঞ্চুরি পেয়েছেন ১৪৫ বলে। ১৫৬ বলে ১০৯ রান নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তার ইনিংস সাজানো ছিল ১২টি চারে। ৩৯ রানে তামিমের সঙ্গে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা