× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্মদিনে দুঃসংবাদ শুনলেন সাকিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ১৪:৫০ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ১৬:৫৯ পিএম

জন্মদিনে দুঃসংবাদ শুনলেন সাকিব

ট্রেন্ট বোল্ট, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, বাবর আজম এমন অনেক নাম বাকি—দ্য হান্ড্রেডে দল না পাওয়া তালিকায় রয়েছেন সাকিব আল হাসানও। বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিবের ৩৬তম জন্মদিনে এলো এমন দুঃসংবাদ। কেউই দল পায়নি ড্রাফটে থাকা বাংলাদেশি বাকি ৫ ক্রিকেটারও।

পয়লা আগস্ট অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের তৃতীয় আসর। ইংল্যান্ডের জনপ্রিয় এই লিগের নিলামের জন্য ৬২০ জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন। বৃহস্পতিবার ছিল নিলাম। গত দুই আসরের মতো এবারও দ্য হান্ড্রেডে দল পাননি সাকিব।

আরও পড়ুন: জন্মদিনে সতীর্থদের শুভেচ্ছায় সিক্ত সাকিব

দ্য হান্ড্রেডের এবারের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ১ লাখ ২৫ হাজার পাউন্ড। সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা তারকা ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি কেউই। দল না পাওয়া বাংলাদেশের বাকি পাঁচ তারকা হলেন—লিটন দাস, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, সৌম্য সরকার ও আফিফ হোসেন।

আরও পড়ুন: আজ সাকিবের জন্মদিন

ড্রাফটে লিটনের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৭৫ হাজার পাউন্ড। আফিফ ছিলেন ৪০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে। বাকি তিন ক্রিকেটার নাসুম, তাসকিন ও সৌম্যর ছিল না নির্দিষ্ট কোনো ভিত্তিমূল্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা