× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্মদিনে সতীর্থদের শুভেচ্ছায় সিক্ত সাকিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ১৪:১৪ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ১৪:১৬ পিএম

জন্মদিনে সতীর্থদের শুভেচ্ছায় সিক্ত সাকিব

বিতর্ক এবং সাকিব আল হাসান যেন একে অপরের পরিপূরক! ক্যারিয়ার জুড়ে নানা বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। সম্প্রতি দুবাইয়ে স্বর্ণের শোরুম উদ্বোধন করে তেমনই এক পরিস্থিতিতে পড়েছেন। মাঠ কিংবা মাঠের বাইরে বিতর্ক এবং ক্রিকেটে রেকর্ডবুকে নিরবধি বয়ে চলা সাকিব আজ পেরোলেন ৩৬ বছর—১৯৮৭ সালের ২৪ মার্চ এই দিনেই জন্ম নিয়েছিলেন বাংলাদেশের কিংবদন্তি।

বিশ্বসেরা অলরাউন্ডারের জন্মদিনে ভক্ত, সতীর্থ থেকে শুরু করে শুভেচ্ছা জানিয়েছেন সর্বসস্তরের মানুষ। বাংলাদেশ জাতীয় দলে সতীর্থ ও বন্ধু মুশফিকুর রহিম সাকিবের সাফল্য কামনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগার উইকেটরক্ষক ব্যাটার লেখেন, ‘শুভ জন্মদিন সাকিব। বছরের পর বছর ধরে সব কৃতিত্বের জন্য অত্যন্ত গর্বিত এবং তোমাকে সতীর্থ ও বন্ধু হিসেবে ডাকতে পেরে আমি সত্যিই ভাগ্যবান। ইনশাআল্লাহ আরও উত্তোরোত্তর সাফল্য কামনা করছি। আশা করছি, নিজেকে প্রত্যেহ ছাপিয়ে যাবে এবং যতসব রেকর্ড আছে সব ভেঙে দিতে থাকবে।’

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের সঙ্গে উদযাপনের একটি ছবি দিয়ে আরেক সতীর্থ মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ক্রিকেটের অন্যতম সেরা কিংবদন্তি—শুভ জন্মদিন। আপনি শুধু একজন গ্রেট খেলোয়াড়ই নন, ক্রিকেট বিশ্বের আইকনও। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’

আর্ন্তজাতিক ক্রিকেটে সাকিবের ১৭ বছরের পেছনের সময়কে  দু’ভাগে ভাগ করা যেতে পারে—এক ভাগে থাকবে সাফল্য অন্যটিতে রেকর্ড। অন্যভাগের পুরোটা জুড়ে তর্ক আর বিতর্ক। আমাদের ক্রিকেট আনন্দের শীর্ষে সাকিব। আবার ক্রিকেট নিয়ে বা ক্রিকেটের বাইরে বিতর্ক জুড়েও আছে তার নামই। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা