× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ

পঞ্চপুকুর-বাঞ্ছারামপুর চ্যাম্পিয়ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ০০:২৫ এএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ০১:০৯ এএম

চ্যাম্পিয়ন দলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চ্যাম্পিয়ন দলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পূর্ব পঞ্চপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

গতকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে রংপুর বিভাগের পূর্ব পঞ্চপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে হারিয়েছে ঢাকা বিভাগের বিনোদপুর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।

আরও পড়ুন : এই টুর্নামেন্ট থেকেই উঠে আসবে বিশ্বকাপ ফুটবল খেলোয়াড়

অন্যদিকে বঙ্গমাতা টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম বিভাগের বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে ধরাশায়ী করে ঢাকা বিভাগের নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।

চ্যাম্পিয়ন দলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।

এ বছর ইউনিয়ন পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সারা দেশের ৬৫ হাজার ৫৬৬টি প্রাথমিক বিদ্যালয়ের ২২ লক্ষাধিক খুদে শিক্ষার্থী এ টুর্নামেন্টে অংশ নেয়। জাতীয় পর্যায়ে দুই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ৮ বিভাগের ১৬টি দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা