× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

এই টুর্নামেন্ট থেকেই উঠে আসবে বিশ্বকাপ ফুটবল খেলোয়াড়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ২৩:০১ পিএম

এই টুর্নামেন্ট থেকেই উঠে আসবে বিশ্বকাপ ফুটবল খেলোয়াড়

খুদে খেলোয়াড়দের উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধুলা মানে শারীরিক ব্যায়াম, খেলাধুলা শারীরিক শক্তি জোগায় এবং উদার মনমানসিকতা গড়ে তোলে। পাশাপাশি, লেখাপড়ায়ও মনোনিবেশ করতে হবে। একটি স্বাধীন দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২২ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২২-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাষণ প্রদানকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, এই ধরনের টুর্নামেন্ট থেকেই বেরিয়ে আসবে আগামী দিনের বাংলাদেশের বিশ্বকাপ ফুটবল খেলোয়াড়।

বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বকাপ ফুটবলে খেলবে এবং সেইসব খেলোয়াড় এই টুর্নামেন্টগুলো থেকেই বেরিয়ে আসবে- এমন প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী প্রকৃত মেধাবীদের খুঁজে বের করতে সারা দেশে আরও বেশি করে আন্তঃস্কুল, আন্তঃউপজেলা, আন্তঃজেলা, আন্তঃকলেজ এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, খেলাধুলার পাশাপাশি সংস্কৃতি চর্চা, গল্প, ইতিহাস, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বই পড়ার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার্থীদের টেক্সট বইও পড়তে হবে। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদেরকে বাংলাদেশের মূল শক্তি হিসেবে উল্লেখ করে সেভাবে নিজেদেরকে যোগ্য করে তৈরি করতে ভালোভাবে লেখাপড়ায় মনোনিবেশ করারও আহ্বান জানান। সূত্র : বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা