× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগ্রাসী মেজাজেই খেলবে আয়ারল্যান্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ১৪:১৯ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৩ ১৪:৪৩ পিএম

আগ্রাসী মেজাজেই খেলবে আয়ারল্যান্ড

স্কোরবোর্ডে ৭৬ রান তুলতেই আয়ারল্যান্ড হারিয়ে ফেলেছিল টপ অর্ডারের ৫ উইকেট, বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে গুটিয়ে গিয়েছিল ১৫৫ রানে। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং- সিলেটে ১৮৩ রানে হারার দিনে প্রায় সব বিভাগে ধুঁকেছিল আয়ারল্যান্ড। সফরে বাজে শুরুর পরও আগ্রাসী ক্রিকেটে ভরসা রাখছেন আইরিশদের কোচ হেনরিক মালান। শেষ এক বছরে ছোট ফরম্যাটের ক্রিকেটে যে মনোভাব নিয়ে খেলেছে দল সেটিতে চড়ে সিরিজে ফিরবে বলে আশাবাদী তিনি।

গত এক বছরে নিজেদের ম্যাচগুলো কাটাছেঁড়া করেছেন মালান, ‘অধিনায়ক বলেছেন, যেভাবে আমরা খেলে আসছি ঠিক সেই ধারায় খেলব। সত্যি বলতে সবকিছু নির্ভর করে ফলের ওপর। আন্তর্জাতিক ক্রিকেট জয় কিংবা হারের ওপর নির্ভর করে সব, কিন্তু এখন এটা আমরা আমাদের মতো করব। শেষ ১২ মাসে দেখুন, আমরা যেভাবে খেলার চেষ্টা করেছি তাতে কিছু বড় দলকে হারানোর সুযোগ পেয়েছি। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছি।’

আরও পড়ুন : সিরিজ জয়ের পথে বৃষ্টির চোখরাঙানি

ছোট ফরম্যাটের ক্রিকেটে গত এক বছরে বেশ কিছু বড় সাফল্য পেয়েছে আয়ারল্যান্ড। পুরোনো সেই আগ্রাসী ধারায় বিশ্বাস রেখে আজ সিরিজে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী মালান, ‘এই সিরিজটিকেও তেমন একটি সুযোগ হিসেবে দেখছি- এখানে ভিন্ন কন্ডিশনে অন্য একটি দলের বিপক্ষে লড়ব, যারা বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে এবং দেখিয়েছে তাদের অর্জনে কী কী আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা