× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুশীলনে আঘাত পেয়েছেন মিরাজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১১:৩৫ এএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১৩:২০ পিএম

অনুশীলনে আঘাত পেয়েছেন মিরাজ

আয়ারল্যান্ড সিরিজের আগে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন জাকির হাসান। এবার অনুশীলনে আঘাত পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।

সিলেটে শুক্রবার (১৭ মার্চ) অনুশীলন শুরুর আগে ফুটবল খেলে গা গরম করছিল বাংলাদেশ দল। সে সময় হাসান মাহমুদের নেওয়া একটি শট মিরাজের বুকে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েন তিনি। ফিজিও এসে তাকে কিছুক্ষণ দেখে মাঠের বাইরে নিয়ে যান। জানা গেছে, তাকে একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ইউরোপা লিগ থেকেও আর্সেনালের বিদায়

এর আগে গতকাল অনুশীলনে আঙুলের চোটে পড়েন জাকির। তার বদলি হিসেবে রনি তালুকদারকে দলে ডেকেছে বাংলাদেশ দল।

আগামীকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ওয়ানডে একই ভেন্যুতে ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা