× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরোপা লিগ থেকেও আর্সেনালের বিদায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ০৯:৩৮ এএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১১:০৭ এএম

ইউরোপা লিগ থেকেও আর্সেনালের বিদায়

লিগ কাপে দ্রুতই থেমেছিল আর্সেনালের যাত্রা, এবার ইউরোপা লিগ থেকেও নিশ্চিত হয়েছে বিদায়। মৌসুমের অন্যতম ধারাবাহিক দলটিকে টাইব্রেকারে হারিয়ে থামিয়েছে পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপি।

এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে ৫-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে স্পোর্টিং। ৯ মার্চ ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্পোর্টিংয়ের মাঠ থেকে ২-২ গোলের সমতা নিয়ে ফিরেছিল আর্সেনাল।

নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় লেগে সেই সুবিধা কাজে লাগাতে পারেনি গানাররা। খেলার ১৯ মিনিটে সাকা এগিয়ে দিলেও পোর্টের গোলে সমতায় আসে সিপি। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৩-৩ হওয়ায় নির্ধারিত ও অতিরিক্ত সময় পেরিয়ে খেলা গড়ায় টাইব্রেকারে, সেখানে ৫-৩ শটে এগিয়ে থাকে পর্তুগালের ক্লাবটি।

 

ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ফ্রাইবুর্গের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে জুভেন্টাস। তাতে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইতালিয়ান জায়ান্ট দল। অন্য ম্যাচে রিয়াল সোসিয়াদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রোমা। ইউনিয়ান বার্লিনকে ৩-০ উড়িয়ে দিয়ে শেষ আটের টিকিট পেয়েছে ইউনিয়ন স্যান্ট গিলোইস। লেভারকুসেন, ম্যানচেস্টার ইউনাইডেটও পাকা করেছে কোয়ার্টারের জায়গা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা