× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অমীমাংসিত আহমেদাবাদে টেস্ট, অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ ভারতের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১৬:০৭ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ২০:৩১ পিএম

অমীমাংসিত আহমেদাবাদে টেস্ট, অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ ভারতের

ইন্দোরে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া, ক্রাইস্টচার্চে রুদ্ধশ্বাস টেস্টে শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ড আটকে দিলে নিশ্চিত হয় আরেক ফাইনালিস্ট। জুনে সাদা পোশাকে লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে লন্ডনের দ্য ওভালে লড়বে ভারত। তার আগে অজিদের ২-১ ব্যবধানে হারিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি নিজেদের কাছে রেখে দিয়েছে রোহিত শর্মাদের দল। আহমেদাবাদের রানপ্রসবা টেস্টে ফল হয়েছে ড্রতে।

সিরিজের প্রথম দুটি টেস্ট নাগপুর ও দিল্লিতে জয় তুলে নেয় ভারত। ইন্দোর টেস্টে ব্যবধান কমায় স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। আহমেদাবাদে উসমান খাজা ও ক্যামেরুন গ্রিনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তোলে ৪৮০ রান। বড় রানে জবাবে বিরাট কোহলি ও শুভমন গিলের শতকে ভারত ৫৭১ রান তোলে।

প্রথম ইনিংসে ৯১ রানের লিড নেয় রোহিত শর্মার দল। ব্যাটিংবান্ধব পিচে শেষ দিনে অস্ট্রেলিয়ার লড়াই ছিল ম্যাচ ও সিরিজ বাঁচানোর। শেষমেশ হেড-ল্যাবুশানের জমাট ব্যাটিংয়ে সিরিজ হারলেও ম্যাচ বাঁচিয়ে নেয় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: অক্ষরকে গাভাস্কারের দামি উপদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার সহ শেষ চারবার বর্ডার-গাভাস্কার ট্রফির জিতেছে ভারত। যুগ্মভাবে সিরিজ সেরার পুরস্কার উঠেছে দাপট দেখানো দুই ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার হাতে। অশ্বিন ব্যাট হাতে ৮৬ রান করার পাশাপাশি ২৫টি উইকেট নেন। জাদেজা ব্যাট হাতে ১৩৫ রান করার পাশাপাশি ২২টি উইকেট সংগ্রহ করেন। আহমেদাবাদ টেস্টে ১৫টি বাউন্ডারির সাহায্যে ৩৬৪ বলে ১৮৬ রানের ইনিংসের সুবাদে ম্যাচের সেরা হয়েছেন কোহলি।

শেষ চার বর্ডার-গাভাস্কার ট্রফি

* ২০১৬-১৭ মৌসুমে ২-১ ব্যবধানে জয় পায় স্বাগতিক ভারত।

* ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে জেতে ভারত।

* ২০২০-২১ আবারও অজিদের মাটি থেকে ২-১ ব্যবধানে সিরিজ জেতে ভারত।

* ২০২২-২৩ মৌসুমে এবারও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা