× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবারও পারলেন না খাজা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ১৬:২৪ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৩ ১৬:৩২ পিএম

এবারও পারলেন না খাজা

উসমান খাজা হয়তো আগেরবার আক্ষেপ করেছিলেন—আর একটা ওভার খেলতে পারলেই হতো, ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটাও লেখা যেত নামের পাশে। সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই বৃষ্টিবিঘ্নিত টেস্টের মতো আহমেদাবাদেও আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটার। ভারতের বিপক্ষে খাজা থেমেছেন দুইশ থেকে অনেকখানি পেছনে, তবে আক্ষেপ পুষে মাথা নুইয়ে। এ নিয়ে পাঁচবার দেড়শ ছাড়ানো ইনিংস খেলেও দ্বিশতক আনতে পারেননি বাহাতি ব্যাটার।

বর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টে ব্যাটিংয়ে নেমে টানা দুদিন নিজেদের করেছে অস্ট্রেলিয়া। খাজা ও ক্যামেরুন গ্রিনের সেঞ্চুরিতে বানিয়েছে রানের পাহাড়ে। দ্বিতীয় দিনের তৃতীয় সেশন পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৪৬৩ রান জমা করেছে স্টিভ স্মিথের দল। 

আরও পড়ুন: ‘এখনও ২০ সেকেন্ড আছে, লড়ো’

স্কোরবোর্ডে রান সংখ্যা যখন চারশ ছাড়িয়েছে তখন অক্ষর প্যাটেলের বলে ফিরেছেন খাজা। ভারতের জোড়ালো আবেদনে প্রথমে সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিউ নিলে আবারও দুইশর আগে থামতে হয় খাজাকে। ৪২২ বল খেলা খাজা ২১ বাউন্ডারিতে করেছেন ১৮০ রান। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ। চলতি বছরের শুরুর দিকে প্রোটিয়াদের বিপক্ষে ১৯৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন অজি ব্যাটার।

অস্ট্রেলিয়ার জার্সিতে ৬০ টেস্টে ১০৫ ইনিংসে ৪৪৯৫ রান করেছেন খাজা। ৪৬.৩৯ ছাড়ানো গড়ে ব্যাট করা টপ অর্ডার ব্যাটারের আছে ১৩টি শত রান ছাড়ানো ইনিংস। ২১বার খেলেছেন পঞ্চাশোর্ধ্ব রান। ক্যারিয়ারে এখন পর্যন্ত পাঁচটি দেড়শ ছাড়ানো ইনিংস খেলেছেন, তবে ডাবলের স্বাদ পেতে অপেক্ষা বাড়ছে বাহাতি ব্যাটারের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা