× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিটনের পর তামিমকেও ফেরালেন কারান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ১২:১৩ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৩ ১৩:২৭ পিএম

শুরুতেই ফিরেছেন লিটন (পুরোনো ছবি)

শুরুতেই ফিরেছেন লিটন (পুরোনো ছবি)

ব্যর্থতার বৃত্তে ঘুরছেন লিটন দাস। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৭ রানে থেমেছিল লিটনের ব্যাট। দ্বিতীয় ওয়ানডেতে ডানহাতি ব্যাটার ফিরেছিলেন শূন্য রানে। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে তৃতীয় ওয়ানডেতেও ব্যর্থ হয়েছেন টাইগার ওপেনার। প্রথম ওভারেই স্যাম কারানের বলে ফিরেছেন তিনি, এদিনও খুলতে পারেননি রানের খাতা। পরে কারান ফিরিয়েছেন আরেক ওপেনার তামিম ইকবালকেও। দুই ওপেনারকে হারিয়ে কার্যত ধুঁকছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে তাণ্ডব চালাচ্ছেন কারান। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে লিটনকে ফেরান তিনি। নিজের দ্বিতীয় ওভারে এসে ভিঞ্চের ক্যাচ বানিয়েছেন তামিমকে। ফেরার আগে তামিম করেছেন ৬ বলে ১১ রান।

আরও পড়ুন: তাসকিন বিশ্রামে, ইংল্যান্ড দলেও বদল

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৩ রান। ক্রিজে ৭ রানে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত ও ৪ রানে মুশফিকুর রহিম। 

সিরিজের তৃতীয় এবং শেষ এই  ম্যাচের একাদশে দু দলই বদল এনেছে। পেসার তাসকিন আহমেদকে বিশ্রামে রাখা হয়েছে। তার জায়গায় একাদশের সুযোগ পেয়েছেন এবাদত হোসেন। ইংল্যান্ড আগের ম্যাচ থেকে তিনটি বদলে এনেছে। জোফরা আর্চার ও ক্রিস ওকস এই ম্যাচের একাদশে ফিরেছেন। লেগ স্পিনার রেহানকে এই ম্যাচের সুযোগ দিয়েছে ইংল্যান্ড।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা