× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাসকিন বিশ্রামে, ইংল্যান্ড দলেও বদল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ১১:৩৫ এএম

আপডেট : ০৬ মার্চ ২০২৩ ১১:৫৯ এএম

তাসকিন বিশ্রামে, ইংল্যান্ড দলেও বদল

সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরে সাত বছর পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে আজ আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

সিরিজের তৃতীয় এবং শেষ এই  ম্যাচের একাদশে দু দলই বদল এনেছে। পেসার তাসকিন আহমেদকে বিশ্রামে রাখা হয়েছে। তার জায়গায় একাদশের সুযোগ পেয়েছেন এবাদত হোসেন। 

অন্যদিকে ইংল্যান্ড আগের ম্যাচ থেকে তিনটি বদলে এনেছে। জোফরা আর্চার ও ক্রিস ওকস এই ম্যাচের একাদশে ফিরেছেন। দুজনেই সিরিজের প্রথম ম্যাচে খেলেছিলেন। লেগ স্পিনার রেহান আহমেদকে এই ম্যাচের সুযোগ দিয়েছে ইংল্যান্ড। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের স্পিনবান্ধব উইকেটে রেহান ভালো করবেন বলে আশায় আছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। 

আরও পড়ুন: ৩-০ নাকি ২-১, ফল আজ

টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেন, পেছনে দুই ম্যাচে আমাদের দলের ব্যাটিংটা ক্লিক করছে না। আশায় আছি আজ সব সমস্যা কাটিয়ে উঠবে দল।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ,  এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ:

জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিঞ্চ, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ক্রিস ওকস, মঈন আলী, স্যাম কারান, আদিল রশিদ, রেহান আহমেদ, জোফরা আর্চার।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা