× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিংসের নড়বড়ে ফিনিশিংয়ে চটেছেন আকরাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ১৪:২৬ পিএম

কিংসের নড়বড়ে ফিনিশিংয়ে চটেছেন আকরাম

ছয় দলের আসরের টেবিলে ৫ নম্বরে করাচি কিংস, দেখেছে টানা দ্বিতীয় হার। তাও শেষ সময় পর্যন্ত লড়ে। এনিয়ে পাঁচবার, চোখে চোখ রেখে লড়েও জয়ের খোঁজ পায়নি দল। স্বভাবত চটার কথা দলটির টিম ম্যানেজমেন্টের। চটেছেনও, কিংসের চেয়ারম্যান ওয়াসিম আকরাম ক্ষোভ উগরে দিয়েছেন এমন নড়বড়ে ফিনিশিংয়ে।

ঘটনা পাকিস্তান সুপার লিগের উনিশতম ম্যাচে, ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে। প্রথমে ব্যাট করে কিংসরা জমা করে ২০১ রান। কিন্তু সেই ম্যাচও হারতে হয়, আজম খানের ঝড়ে ৪ বল হাতে রেখে লক্ষ্য পেরিয়ে যায় ইউনাইটেড। তাতেই চটেছেন আকরাম, ‘এমন কেন হচ্ছে...’

আরও পড়ুন: আকরামের লাথিতে সোফা উল্টাল!

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় ক্ষুব্ধ আকরাম কিছু একটা শোয়েব মালিককে বোঝাচ্ছেন। বিষয়টি নিয়ে ভালোই মজা লুটছে ইউনাইটেডের সমর্থকরা। তবে আকরামের রেগে যাওয়ার যথেষ্ট কারণ আছে। লিগে ধুঁকছে তার দল, শেষ সময়ে এসে তুলতে পারছেন না জয়। শেষ চারে থেকে লিগ শেষ করার শঙ্কায়ও আছে কিংস।

লিগের ৮ ম্যাচের ছয়টিতে হারা কিংসের পয়েন্ট ৪, এটি আরও বেশি হতে পারত—যদি না ইমাদ-শোয়েবরা ভালো ফিনিশিং টানতে পারতেন। আসরের প্রথম ম্যাচে মুলতানের বিপক্ষে ৩ রানে হেরেছে কিংস, পরের ম্যাচে ১৭৮ রান এনেও দেখেছে ৪ উইকেটের হার। মুলতানের বিপক্ষে দ্বিতীয় দেখায় হেরেছে আবারও ৩ রানে সবশেষ ইসলামাবাদের বিপক্ষে হতাশাজনক হার। লিগের আর বাকি দুটি ম্যাচ, কোয়ালিফাই করতে হলে দুটিতেই জিততে হবে কিংসদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা