× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আকরামের লাথিতে সোফা উল্টাল!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৬ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০০ পিএম

আকরামের লাথিতে সোফা উল্টাল!

করাচি কিংসের হাতে তখন বাকি ৬ বল, প্রয়োজন ২২ রান। মুলতান সুলতানসের হয়ে সমীকরণ মেলাতে বল হাতে এসেছেন সেদিনের সবচেয়ে খরুচে বোলার আব্বাস আফ্রিদি। প্রথম বলটিতেই গড়বড় করে ফেললেন ডানহাতি পেসার। নো বল এবং ছক্কা। ডাগআউটে বসে তখন লম্বা-চওড়া হাসিতে ভাসছেন কিংসের চেয়ারম্যান ওয়াসিম আকরাম। ফ্রি হিট বলে এলো ১ রান, এরপর ওয়াইড এবং পরের বলে আরেকটি ছক্কা। সমীকরণ দাঁড়াল ৪ বলে ৭, সহজ বটে! কিন্তু পারেননি ক্রিজে থাকা ইমাদ ওয়াসিম ও বেন কাটিং। শেষ চার বলে উইকেট খুইয়ে তুলেছেন ৩ রান। দল হেরেছে শেষ পর্যন্ত আক্ষেপ রেখে।

কাছাকাছি গিয়ে ম্যাচ হারার বিষয়টি মানতে পারেননি করাচির বোলিং কোচ আকরাম। রীতিমতো রাগ ঝেড়েছেন তিনি। ওভারের প্রথম তিন বলে তার মুখে থাকা চওড়া হাসি শেষ পর্যন্ত মিইয়ে গেছে। টিভি স্ক্রিনে দেখা গেছে, হারের পর ওয়াসিমের হতাশামাখা মুখ। যেন তিনি বলছিলেন, ‘এত কাছে থেকে কীভাবে হারে ম্যাচ’, বিরক্তিও ছিল বেশ। শরীর এলিয়ে দিয়ে সামনে থাকা সোফায় তিনি মারেন বেদম লাথি, উল্টে যায় সোফা। ওই ভিডিও রীতিমতো ভাইরাল।

শেষ ওভারের সমীকরণ মেলানোর কাছে গিয়েও এমন ব্যর্থ হওয়াতে দোষ দেখছেন না করাচি কিংসের অধিনায়ক ইমাদ ওয়াসিম। তবে শেষটা নিজেদের মতো করতে না পারায় আক্ষেপের কথা শুনিয়েছেন। মোহাম্মদ রিজওয়ানের পিএসএলের প্রথম সেঞ্চুরিতে ১৯৬ রান আনে মুলতান। দুইশ ছুঁইছুঁই লক্ষ্যে জেমস ভিনসের ৭৫ ও অধিনায়ক ইমাদের ২৬ বলের ঝড়ে ৩ রানে পেছনে থামে করাচি। আসরে এটি তাদের পঞ্চম ম্যাচে চতুর্থ হার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা