× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় দলে আরও তিন বিদেশি কোচ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ১৬:০৭ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৩ ১৬:১৭ পিএম

জাতীয় দলে আরও তিন বিদেশি কোচ

ব্রুনাই দারুসসালাম ও সিশেলসের বিপক্ষে তিন জাতি টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ হিসেবে যুক্ত হচ্ছেন স্প্যানিশ মিগুয়েল অ্যাঞ্জেল গ্লেসিয়াস আনিদো। এ ছাড়া আরও দুজন বিদেশি কোচকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রধান কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে কাজ করবেন তারা।

লেস ক্লিভেলি চলে যাওয়ার পর গোলরক্ষক কোচের দায়িত্ব সামলেছিলেন বিপ্লব ভট্টাচার্য্য। তার জায়গায় ২০ মার্চ সিলেটে শুরু হতে যাওয়া তিন জাতি টুর্নামেন্ট জিকো-শহিদুলদের দায়িত্ব নেবেন স্প্যানিয়ার্ড আনিদো। এক বিজ্ঞপ্তিতে আজ বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।

আরও পড়ুন : বিশ্বকাপজয়ী সতীর্থদের সোনার আইফোন দেবেন মেসি

বাফুফে জানিয়েছে, জাতীয় দলে সহকারী কোচ হিসেবে থাকছেন ডেভিড গোমেজ, যিনি উয়েফার পেশাদার লাইসেন্সধারী। গোলরক্ষক কোচ মিগুয়েল আনিদো এবং ফিজিও ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান যোগেশ্বর সেনিথকুমার। দু-এক দিনের মধ্যেই তাদের ঢাকায় আসার কথা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা