× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপজয়ী সতীর্থদের সোনার আইফোন দেবেন মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ১৪:৫৭ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৩ ১৬:১৪ পিএম

বিশ্বকাপজয়ী সতীর্থদের সোনার আইফোন দেবেন মেসি

৩৬ বছর ধরে চলা শিরোপা খরা কাতারে ঘুচিয়ে দিয়েছেন লিওনেল মেসি ও তার দল। ক্যাবিনেটে ফিফার বিশ্বকাপ এনে দেওয়ায় সতীর্থদের ওপর যারপরনাই খুশি আর্জেন্টাইন মহাতারকা। এবার থাকছে তার তরফ থেকে বিশেষ পুরস্কার। দলের খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে মোট ৩৫ সদস্যের জন্য ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো আইফোন অর্ডার করেছেন মেসি। যার বাজার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা। 

অবাক করার মতো হলেও, এটাই সত্যি। ইংলিশ দৈনিক দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিটি চব্বিশ ক্যারেট সোনার আইফোনের দাম প্রায় এক লাখ ৭৫ হাজার ইউরো। ফোনে খেলোয়াড়ের নাম, জার্সি নম্বর এবং আর্জেন্টিনার লোগো খোদাই করা থাকবে। ফোনগুলো ইতোমধ্যে প্যারিসে মেসির অ্যাপার্টমেন্টে পৌঁছে দেওয়া হয়েছে বলে খবর।

মেসি তার গর্বের মুহূর্ত উদযাপনের জন্য বিশেষ এবং দর্শনীয় কিছু করতে চেয়েছিলেন। উদ্যোক্তা বেন লিয়ন্স মেসিকে ‘আইডিজাইন গোল্ড’ এর পরামর্শ দেন। লিয়নস বলেছেন, লিও আইডিজাইন গোল্ডের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহকদের একজন। বিশ্বকাপ ফাইনালের কয়েক মাস পর তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। দুর্দান্ত বিশ্বকাপ জয় উদযাপনের জন্য তিনি সমস্ত খেলোয়াড় এবং দলের স্টাফদের জন্য একটি বিশেষ উপহার চেয়েছিলেন। আমি তাদের ওপর তার নামসহ সোনার আইফোন থাকার পরামর্শ দিয়েছিলাম এবং তিনি এই ধারণাটি পছন্দ করেছিলেন।

আরও পড়ুন : নেতৃত্ব ছাড়লেন বিসমাহ

ফিফার বৈশ্বিক আসরে বড় অবদান রাখা মেসি কাতারে বাকিদের অবদানকেও কৃতিত্ব দিয়েছেন। বিশ্বকাপ শেষে বেশ কয়েকবার সতীর্থদের ওপর কৃতজ্ঞ থাকার কথা জানিয়েছেন। সেই কারণেই সবার জন্য এই বিশেষ উপহার। খুব দ্রুত সবার হাতেও পৌঁছে যাবে পুরস্কারের দামি আইফোন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা