× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুশফিক-সাকিবের ‘আত্মাহুতি’র পর কমল রানের গতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১৪:৩৪ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৩ ১৫:৫০ পিএম

মুশফিক-সাকিবের ‘আত্মাহুতি’র পর কমল রানের গতি

ইংলিশদের বিপক্ষে শুরুটা বাংলাদেশ খারাপ করেনি। তবে পাওয়ারপ্লে শেষের আগে দুই ওপেনারকে খুইয়ে বসে এই যা। নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম মিলে সে শুরুটা ‘ক্যারি’ করার কাজটা করছিলেন ভালোই। তবে দুই ‘আত্মাহুতি’তে সে ভালো শুরুটা রীতিমতো উবেই গেছে। মুশফিকের পর সাকিব আল হাসানও ফিরেছেন উইকেট ছুঁড়ে দিয়ে। এরপরই রানের গতিটা নেমে গেছে ওভারপ্রতি সাড়ে চারের নিচে। 

ইনিংসের ২০তম ওভারে আদিল রশিদকে স্লগ সুইপ করতে গিয়ে উইকেট খোয়ান মুশফিক। ৩৪ বলে ১৭ রান করেন তিনি। ভাঙে শান্তর সঙ্গে তার ৬১ বলে ৪৪ রানের জুটিটা।

তার দু’ওভার পর সাকিবও অনেকটা একই পথে উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন। মইন আলীকে সুইপ করতে গিয়ে বোল্ড হন তিনি। ফেরার আগে ১২ বলে করেন ৮ রান। 

আরও পড়ুন: অজি স্পিনে ধরাশায়ী ভারত

২০ ওভারের ঠিক আগে মুশফিককে খুইয়ে বাংলাদেশকে আবারও ইনিংস গড়ায় দিতে হয়েছিল। সাকিবকে হারানোয় সেটা আবশ্যকই হয়ে দাঁড়িয়েছে। তার ছাপটা এখন পড়ছে রান রেটেও। মুশফিক যখন ফিরছেন, বাংলাদেশ তখন রান করছিল ওভারপ্রতি ৫ এর আশেপাশে, তবে সেটা এখন নেমে এসেছে ৪.৫ এরও নিচে। প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ৩৩ ওভার পর্যন্ত ৪ উইকেট খুইয়ে বাংলাদেশ তুলেছে ১৪২ রান। রান রেট ৪.৩০।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা