× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবর কেন সেরা নন, জানালেন আফ্রিদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১৪:২১ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৩ ১৪:২৩ পিএম

বাবর কেন সেরা নন, জানালেন আফ্রিদি

বাবর আজমের ব্যাটিং ইস্যুতে শহীদ আফ্রিদি ও ইমাম-উল-হক দিয়েছেন ভিন্ন মত, তবে ব্যাখা অভিন্ন। বাবর কি বিরাট কোহলির চেয়েও ভালো বা তাকে কি সব বোলাররা ভয় পান—সঞ্চালকের এমন এক জিজ্ঞাসায় পাকিস্তানের অধিনায়কের বিপক্ষে ভোট দিয়েছেন দুই সাবেক-বর্তমান। তাদের মতে, বাবর এক নম্বর ব্যাটার হলেও কোহলির মত সেরা নন। আধিপত্য বিস্তারেও ঘাটতি আছে বাবরের।

সম্প্রতি এক ক্রিকেট শোতে কোহলি নাকি বাবর—কে সেরা, এমন এক প্রশ্ন রাখা হয় বাবরের সতীর্থ ইমামের কাছে। তিনি দিয়েছেন কৌশলী উত্তর, ‘টিম মিটিংয়ে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, বাবর আধিপত্য বিস্তার করতে পারছেন না।’ দলের অধিনায়ক ও সেরা ব্যাটারের উদ্দেশ্যে একটি পরামর্শও রেখেছেন ইমাম। তার মতে, খুব দ্রুত নিজের স্ট্রাইক রেট নিয়ে কাজ করা উচিত বাবরের।

ইমামের মতে, খুব দ্রুত নিজের স্ট্রাইক রেট নিয়ে কাজ করা উচিত বাবরের।

আরও পড়ুন: দুঃসময় দীর্ঘ হল বুমরাহর

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি ছিলেন খানিকটা চাঁছাছোলা। বলেছেন, ‘কোন সন্দেহ নেই যে বাবর আজম এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ব্যাটার। কিন্তু কোহলি বা এবি ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানদের সেই স্তরে পৌঁছতে পারেননি।’

আফ্রিদির মতে, বাবরের সমস্যা তার ব্যাটিং ধরনে, যেটি দলের রান এনে দিলেও জয়ের আনার পক্ষে পেছনে থাকে। আর সেই কারণেই তিনি এক নম্বর হয়েও সেরা নন, ‘বাবরকে সেরা হতে বাধা দিচ্ছে ম্যাচ শেষ করে আসতে না পারাটা। এখনও সে নিজেকে ম্যাচ উইনার হিসেবে প্রমাণ করতে পারেননি। পিএসএলে খেলা চলাকালীন বাবর ব্যাটিং নিয়ে অনেক প্রম্ন উঠেছে। দলের হয়ে ম্যাচ শেষ করতে পারছেন না তিনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা