× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুঃসময় দীর্ঘ হলো বুমরাহর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১১:০৩ এএম

আপডেট : ০১ মার্চ ২০২৩ ১২:১০ পিএম

দুঃসময় দীর্ঘ হলো বুমরাহর

ধাক্কাটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য বড় বটে! দলের মূল বোলারকে পাচ্ছে না তারা। ভারতের পক্ষে খবরটি মোটেও সুখকর নয়—চোটের কবলে পড়া যশপ্রীত বুমরাহর দুঃসময় আরও বাড়ছে। তারকা পেসার খেলতে পারবেন না আইপিএলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তার থাকায়ও শঙ্কা। সম্ভাবনা আছে চোট তাকে দর্শক বানিয়ে দেবে ওয়ানডে বিশ্বকাপেও!

গত বছরের সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন বুমরাহ। পিঠে অস্ত্রোপচারের অনুমতি পাওয়ার পর তার আইপিএলে না খেলার খবরটি জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। দুঃসময় দীর্ঘ হতে পারে জানিয়ে দেশটির গণমাধ্যমের খবর, আগামী অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের জন্য বুমরাহকে প্রস্তুত রাখতে চায় ভারত।

আরও পড়ুন : ‘বুমরাহ-পান্তহীন ভারত দুর্বল’

বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে বুমরার চোটের পরিচর্যা করছে বিসিসিআই মেডিকেল দল। ক্রিকইনফো জানিয়েছে, ভারতের বোর্ডের মেডিকেল দল বুমরাহকে অস্ত্রোপচারের কথা বলেছে। পিঠের নিচের অংশে ব্যথা কোনোভাবেই কমাতে পারছেন না ২৯ বর্ষী পেসার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা