× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বুমরাহ-পান্তহীন ভারত দুর্বল’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৮ পিএম

‘বুমরাহ-পান্তহীন ভারত দুর্বল’

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পান্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আছেন রিহ্যাবে। হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে মাঠে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। রঞ্জিতে খেললেও সেই পুরোনো ধারায় নেই ভারতের মিডলের ভরসা হয়ে থাকা অলরাউন্ডার। পেস আক্রমণে জাসপ্রীত বুমরাহকে পাওয়া নিয়েও শঙ্কা। এমন না পাওয়ার ভারত দল অস্ট্রেলিয়ার সঙ্গে পেরে উঠবে না বলে মনে করেন সাবেক অজি অধিনায়ক গ্রেগ চ্যাপেল।

চ্যাপেল মনে করেন, খেলোয়াড়দের চোট ভারতের দলকে দুর্বল করে দিয়েছে। তাই প্যাট কামিন্সদের সামনে বড় সুযোগ রয়েছে টেস্ট সিরিজ জেতার। বৃহস্পতিবার থেকে নাগপুরে শুরু হবে ‘বোর্ডার-গাভাস্কার’ ট্রফির প্রথম টেস্ট।

সিডনির এক পত্রিকায় ভারতের সাবেক কোচ চ্যাপেল বলেন, ‘আমার মনে হয় সিরিজ ভারতে খেললেও জিততে পারে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ভারত এবার দুর্বল। বিশেষ করে ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রীত বুমরাহর চোটের জন্য। ভারত তাই নির্ভর করে থাকবে বিরাট কোহলির ওপর।’

চ্যাপেলের মতে, ভারত দুর্বল হয়ে পড়লেও তাদের বিপক্ষে তিন বিভাগেই সেরা খেলাটা খেলতে হবে। তাহলেই সিরিজ জেতা সম্ভব বলে মনে করছেন সাবেক অজি তারকা, ‘ভারতে সফরকারী দলগুলো প্রায়শই বোকা বনে যায়। যখন তারা মনে করে ম্যাচের কোনো ফয়সালা হবে না। সেই মুহূর্তেই অত্যন্ত দ্রুত পরিস্থিতি বদলে যায়। ভারতের ক্রিকেটাররা এই পরিস্থিতির সঙ্গে খুবই অভ্যস্ত। তাই অস্ট্রেলিয়ার এই অবস্থার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে এবং সেটা ব্যাটিং ও বোলিং, সব বিভাগেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা