× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফলো অনে পড়েও ওয়েলিংটনে লড়াই জমিয়েছে কিউইরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৪ এএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০০ পিএম

ফলো অনে পড়েও ওয়েলিংটনে লড়াই জমিয়েছে কিউইরা

ওয়েলিংটন টেস্টের প্রথম দুই দিন ছিল সফরকারী ইংল্যান্ডের। তবে তৃতীয় দিনে তা হতে দেয়নি নিউজিল্যান্ড। ইংলিশদের প্রথম ইনিংসে করা ৪৩৫ রানের জবাবে কিউইরা প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২০৯ রানে। এরপর ফলো অনে পড়ে ফের ব্যাটিংয়ে নেমে পাল্টে দেয় পাশার দান। কিউইরা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৩ উইকেট খরচায় ২০২ রান করেছে। যদিও টিম সাউদির দল এখনও পিছিয়ে ২৪ রানে।

আরও পড়ুন: মাদ্রিদ ডার্বিতে পয়েন্ট খুইয়ে রেসে পিছিয়ে পড়ল রিয়াল

আরও পড়ুন: ‘খুনে’ বাটলার বড় ‘শত্রু’

চতুর্থ দিনে ইংলিশদের বড় লক্ষ্য ছুড়ে দিতে ২৫ রানে ব্যাট করতে নামবেন কেন উইলিয়ামসন। ১৮ রানে তাকে সঙ্গ দিবে হেনরি নিকোলাস।

এর আগে তৃতীয় দিনে ১৩৮ রানের সঙ্গে ৬৭ রানে যোগ করে অল আউট হয় কিউইরা। এরপর ফের ব্যাটিং করতে নেমে ঘুরে দাঁড়ায় টম ল্যাথাম ও ডেবন কনওয়ে। ১৪৯ রানে ভাঙে সেই জুটি। ৬১ রানে লিচের ঘূর্ণিতে কাটা পড়েন কনওয়ে। এরকিছুক্ষণ পর ল্যাথামকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন জো রুট।  উইল ইয়াংও বেশিক্ষণ টানতে পারেননি। ৮ রানে লিচের দ্বিতীয় শিকার হন তিনি। পরে দিনের বাকি পথটুকু নিকোলাসকে নিয়ে পাড়ি দেন উইলিয়ামসন।

চতুর্থ দিনে দারুণ কিছুর প্রত্যাশায় স্বাগতিকরা। অন্যদিকে ইংলিশদের লক্ষ্য কিউইদের দ্রুত অলআউট করে মাউন্ট মঙ্গানুই টেস্টের মতোই ওয়েলিংটন টেস্ট নিজেদের করে নেওয়া।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা